দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে নাটোরের গোপালপুরে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের রোকসানা মোর্ত্তজা। তিনি পৌরসভা শাখায় আওয়ামী লীগের একমাত্র নারী সভাপতি। তাঁর নেতৃত্বেই পৌরসভাটিতে প্রথমবারের মতো মেয়র পদে নির্বাচিত হলেন আওয়ামী লীগের কোনো প্রার্থী। এখন নারী জনপ্রতিনিধি হিসেবে কাজ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কতটুকু স্বাধীনতা পাবেন, সে বিষয়েই কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
২০১৫ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েও হেরে গিয়েছিলেন। গোপালপুর পৌরসভার নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্র নিয়েও বাসিন্দাদের নানা অভিযোগ আছে। এবারের নির্বাচনে অংশ নেওয়ার আগে এসব নিয়ে কতটুকু ভেবেছিলেন?
আগের নির্বাচনে হেরে গেলেও থেমে যাইনি। গত পাঁচ বছরে পৌর এলাকার নয়টি ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি বাড়ি ঘুরেছি। দেখেছি, এলাকার রাস্তা বেহাল। এসব নিয়ে কথা বলায় মানুষ পৌরসভার উন্নয়নে আমার আন্তরিকতার কথা উপলব্ধি করতে পেরেছেন। দায়িত্ব গ্রহণের পর প্রথমে এদিকে নজর দিতে চাই। এরপর সড়কবাতি। কারণ, পৌর এলাকার কোনো সড়কেই বাতি নেই।

ff
ReplyDelete